Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দায় নাবালিকার বিয়ের রুখল পুলিস

কেন্দায় নাবালিকার বিয়ের রুখল পুলিস
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: আত্মীয়ের বাড়িতে এনে নাবালিকার বিয়ের ছক কষেছিল পরিবার। খবর পেয়ে বৃহস্পতিবার বিয়ে আটকাল পুরুলিয়ার কেন্দা থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের চাণ্ডিল থেকে এক নাবালিকাকে কেন্দায় তার আত্মীয়ের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বাঁকুড়ার সোনামুখী থানা এলাকা থেকে পাত্রপক্ষের লোকজন বিয়ের পাকা কথা বলতে এসেছিল। কিন্তু, ওই বিয়েতে বছর ১৭-র নাবালিকার মত ছিল না। খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছয়। ওই নাবালিকার বাবা ও আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলে পুলিস বিয়ে আটকায়। পুলিস ওই নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ