সংবাদদাতা, মানবাজার: বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার কেন্দা থানার পুলিস। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম ধরণীধর মাহাত। তার বাড়ি কেন্দা গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কেন্দা মোড়ে একটি দোকানে গোপনে মদ বিক্রি করছিল। পুলিস সেখানে অভিযান চালায়। তার কাছ থেকে চারটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।



