সংবাদদাতা, মানবাজার: মঙ্গলবার সন্ধ্যায় কেন্দার বিন্দুডি মোড়ে পথ দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যু হল। মৃতের নাম উত্তম বাউরি(৩৬)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার দেউলবেড়া গ্রামে। ঘটনায় তাঁর সঙ্গী জখম হয়েছেন। এদিন বিকেলে বাইক নিয়ে দু’জন বিন্দুডি মোড় থেকে রাজনোয়াগড়ে যাচ্ছিল। বাইকটি দ্রুত গতিতে রাজনোয়াগড় জোড়ের কাছে পিলারে ধাক্কা মারে। ঘটনায় দু’জন বাইক থেকে ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিস তাদের উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক উত্তমকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



