সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার বিকেল পাঁচটা নাগাদ নাগরাকাটা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। রেল পুলিস জানিয়েছে, মৃতের নাম চঞ্চল নাঙ্গালিয়া (৪২)। বাড়ি নাগরাকাটা বাজারে কালিমন্দীরের কাছে। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিস ও রেলপুলিস। এক প্রতক্ষ্যদর্শীর বিবরণে জানা গিয়েছে, চঞ্চলবাবু উত্তেজিত হয়ে ফোনে কথা বলতে বলতে রেললাইনে উঠে পড়েন। সেই সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। ঘটনার তদন্ত করছে রেল পুলিস। খবর পেয়ে মৃতের পরিবার ঘটনাস্থলে যায়।



