সংবাদদাতা, চাঁচল: রবিবার চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণে জেলাপরিষদের উদ্যোগে কমিউনিটি হলের শিলান্যাস হল। শিলান্যাস করেন মালদহ জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মনঘোষ। উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুররহিম বক্সি, জেলাপরিষদ সদস্যা শিউলি পারভিন, চাঁচল ২ এর বিডিও শান্তনু চক্রবর্তী এবং চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা। জেলাপরিষদের উদ্যোগে ১২ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলটি নির্মাণ হবে বলে জানিয়েছেন সভাধিপতি। এলাকার মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে পারবেন।



