Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটিতে পার্ক ভেঙে ভ্যাট তৈরি, ক্ষোভ

কামারহাটিতে পার্ক ভেঙে ভ্যাট তৈরি, ক্ষোভ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: গ্রিন সিটি মিশনের টাকায় তৈরি হয়েছিল পার্ক। পাশে ছিল জলাশয়। সেখানে হয়েছিল ফোয়ারা। আলো ও শব্দের মাধ্যমে তৈরি হতো মনোরম পরিবেশ। মানুষের অভিযোগ, বহুদিন সেই ফোয়ারা বন্ধ। পার্ক ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। এবার পার্ক ভেঙে পুরসভা ভ্যাট তৈরির কাজ শুরু করেছে। এর ফলে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পুর নাগরিকদের দাবি, অবিলম্বে ভ্যাট তৈরির কাজ বন্ধ করতে হবে। পার্ক আগের অবস্থায় ফেরাতে হবে। এরপর পুরসভা মানুষের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে খবর।
Advertisement
জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এসপি মুখার্জি রোডে এই পার্কের একাংশ ভেঙে ভ্যাট তৈরিকে কেন্দ্র করে ক্ষোভ তীব্র হয়েছে। ২০২০ সালের সাত মার্চ গ্রিন সিটি মিশনের টাকায় পার্ক তৈরি হয়েছিল। পাশের জলাশয়টিতে আলো ও শব্দের যুগলবন্দি সম্বলিত ফোয়ারা হয়েছিল। বিকেলে শিশুরা খেলতে আসত। সূর্যের আলো নিভু নিভু হলে জলে শুরু হতো ফোয়ারা ও আলোর কারিকুরি। কিন্তু বছর খানেক ধরে ফোয়ারা বন্ধ। পার্ক ভগ্নপ্রায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ