Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে নির্মাণকর্মীদের সভা

কুমারগ্রামে নির্মাণকর্মীদের সভা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার বারোবিশায় আইএনটিটিইউসি অনুমোদিত বারোবিশা নির্মাণকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সভা হয়। আইএনটটিইউসি’র কুমারগ্রাম ব্লক সভাপতি শ্রীহরি নার্জিনারি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, তৃণমূলের ভল্কা-বারোবিশা ১ অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস সহ অন্য নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন। নির্মাণকর্মীদের নানা সমস্যা ও অসুবিধা ছাড়াও তাঁদের দাবিগুলি নিয়ে আলোচনা হয়। সভা থেকে সংগঠনের নতু্ন কার্যকরী কমিটি গঠন করা হয়। ৩০সদস্যের ওই কার্যকরী কমিটিতে সভাপতি পদে ক্ষিতীশ দাস এবং সম্পাদক পদে রঘুনাথ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ