সংবাদদাতা, পতিরাম: জমির ফসল খেয়ে ফেলায় ছাগলের মালিক ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করল প্রতিবেশীরা। বধূর শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের এলেন্দারি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। কুমারগঞ্জ থানার পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।



