Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কম্পোজিট গ্রান্টের ২৫ শতাংশ অবশেষে পাচ্ছে রাজ্যের স্কুলগুলি

কম্পোজিট গ্রান্টের ২৫ শতাংশ অবশেষে পাচ্ছে রাজ্যের স্কুলগুলি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুদিনের দাবির জেরে অবশেষে স্কুলগুলির কম্পোজিট গ্রান্টের অংশবিশেষ ছাড়ল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। মোট প্রাপ্যের ২৫ শতাংশ পাচ্ছে স্কুলগুলি। বিভিন্ন শর্তে জর্জরিত করে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন খাতে প্রাপ্য প্রায় ১০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। ফলে, স্কুলগুলিকে এই প্রাপ্য তহবিল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে রাজ্য। তবে, এর ফলে স্কুলগুলির দৈনন্দিন কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কারণ, এই গ্রান্ট দেওয়া হয় স্কুলগুলির নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন চক, ডাস্টার, স্টেশনারি প্রভৃতি কেনার জন্য। এছাড়া, কিছু ছোটখাট মেরামতি, রক্ষণাবেক্ষণের জন্যও এই টাকা খরচ করা হয়। এই খাতে টাকা না আসায় স্কুলগুলির ডেভেলপমেন্ট ফান্ডে হাত পড়ছে। এ নিয়ে স্কুলগুলি দীর্ঘদিন ধরে সরব ছিল। প্রসঙ্গত, ২৫ হাজার থেকে আড়াই লক্ষ টাকা ছাত্র সংখ্যা অনুপাতে পেয়ে থাকে স্কুলগুলি। বাকি টাকাও অবিলম্বে প্রদানের দাবি তুলেছে তারা। তবে শিক্ষাদপ্তরের বক্তব্য, কেন্দ্র তহবিল না ছাড়লে দ্রুত বাকি টাকা দেওয়া প্রায় অসম্ভব।
Advertisement
সম্পর্কিত সংবাদ