Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুড়মুন বাজার অন্যত্র সরানোর পরিকল্পনা

কুড়মুন বাজার অন্যত্র সরানোর পরিকল্পনা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কুড়মুন বাজার অন্যত্র সরানোর পরিকল্পনা করছে জেলা প্রশাসন। বাজারটি রাস্তার উপর বসছে। যান চলাচলের সমস্যা হচ্ছে। অনেক সময় দুর্ঘটনা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে জেলাশাসক আয়েশা রানি এ পুলিস এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাজারটি অন্যত্র সরানো নিয়ে আলোচনা হয়। এলাকার কোনও খাস জমিতে বাজার বসানো হতে পারে। মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, বেশ কয়েকটি এলাকা঩তেই বাজার রাস্তার উপর বসছে। তবে কুড়মুন বাজার নিয়ে সমস্যা বেশি। সেই কারণেই বাজারটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। স্থানীয়রা বলেন, আগে অল্প কয়েকজন সব্জি ব্যবসায়ী রাস্তার পাশে বসত। এখন সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ