সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ১০৬৪ গ্রামে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয় ১১ জন শিশু। অসুস্থদের উদ্ধার করে স্থানীয়রাই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে স্থানীয় একটি নদীর ধারে ওই শিশুরা খেলাধুলো করছিল। সেই সময় ভ্যারেণ্ডা গাছের ফল পেরে খায় তারা। এরপর বাড়িতে ফিরে এসে তাদের বমি হয়। এভাবেই প্রতিটি শিশু অসুস্থ হয়ে পড়ে। এরপরই অবিভাবকরা শিশুদের হাসপাতালে নিয়ে যায়।



