Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কমল সোনা ও রুপোর দাম

কমল সোনা ও রুপোর দাম
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন কলকাতার বাজারে চড়া ছিল সোনার দাম। তা ফের নীচে নামতে শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৭৬ হাজার টাকা। একদিন আগেই সে দর ছিল ৭৬ হাজার ৪০০ টাকা। বুধবার ছিল ৭৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ দু’দিনে দাম কমেছে এক হাজার টাকারও বেশি। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। শুক্রবার কেজি প্রতি খুচরো রুপোর দাম ছিল ৮৬ হাজার টাকা। দু’দিন আগে গত বুধবার সেই দর ছিল ৮৯ হাজার ৪০০ টাকা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ