Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজে ন্যাকের প্রতিনিধি দল

কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজে ন্যাকের প্রতিনিধি দল
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির শহিদ ক্ষুদিরাম কলেজ পরিদর্শন করল ইউজিসি’র ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাকের তিন সদস্যের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন কেনেডি এন্ড্রিউ থমাস, গীতাকুমারী কে. কে. এবং বিজয় ঠাকরে। এদিন সকালে কলেজে আসার পর কলেজ কর্তৃপক্ষের তরফে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ন্যাকের প্রতিনিধি দলের আগমন উপলক্ষ্যে কলেজের পরিকাঠামোকে নতুন করে আগেই সাজিয়ে-গুছিয়ে তোলা হয়। এদিন কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ন্যাকের সদস্যরা। তাঁরা কলেজ ঘুরে দেখেন। শহিদ ক্ষুদিরাম কলেজের অধ্যক্ষ শ্যামলচন্দ্র সরকার বলেন, কলেজের পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা সহ সবদিক খতিয়ে দেখেছেন ন্যাকের প্রতিনিধি দলের সদস্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ