সংবাদদাতা, কুমারগ্রাম: মাদারিহাটে পরাজয়ের পর ঘুম ভাঙল পদ্ম শিবিরের। কামাখ্যাগুড়ি এবং বারোবিশাকে নিয়ে পুরসভা গঠনের দাবি উঠল বিধানসভায়। সম্প্রতি বিধানসভার শীতকালীন অধিবেশনে এই দাবি তুলে ধরেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। স্পিকারের মাধ্যমে রাজ্যের পুরমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যদিও এনিয়ে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল।
Advertisement
কুমারগ্রাম ব্লকের প্রধান বাণিজ্যকেন্দ্র কামাখ্যাগুড়ি। কয়েক বছর ধরেই কামাখ্যাগুড়িকে পুরসভা করার দাবি উঠছে। এই পরিস্থিতিতে কুমারগ্রামের বিধায়কের বিধানসভায় বিষয়টি তুলে ধরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধায়ক বলেন, অবিলম্বে কামাখ্যাগুড়িকে পুরসভা ঘোষণার দাবি জানিয়েছি। কামাখ্যাগুড়িকে পুরসভা করতে সমস্যা হলে পাশের বারোবিশাকে নিয়েও পুরসভা করা যেতে পারে। এতে দুই এলাকার সার্বিক উন্নয়ন যেমন হবে, লাগোয়া কুমারগ্রাম, খোয়ারডাঙা, পারোকাটা, জোড়াইয়ের মানুষও উপকৃত হবে। তাই কামাখ্যাগুড়ি ও বারোবিশাকে নিয়ে একটি পুরসভা গঠনের দাবি বিধানসভায় রেখেছি।
যদিও বিধায়ককে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। তিনি বলেন, পুরসভা করতে গেলে কী কী পরিকাঠামো দরকার, কীভাবে পুরসভা তৈরি হয়, এসব বিধায়কের জানা আছে কি? এই মুহূর্তে কামাখ্যাগুড়ির সবচেয়ে বড় সমস্যা হল রেলগেট। এখানে সবার আগে ওভারব্রিজ করা দরকার। মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিধায়ক পুরসভার দাবি তুলছেন। যখন পুরসভার দরকার হবে, মুখ্যমন্ত্রী পুরসভা তৈরি করবেন।
বিধায়ককে এদিন পরামর্শ দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি বলেন, কামাখ্যাগুড়ির উন্নয়ন নিয়ে তৃণমূল সরকার ভাববে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাঁরা ভাববেন। আপনাদের এত দৌঁড়নোর দরকার নেই। আপনাদের মাধ্যমে যেসব কাজ হয়, সেই কাজগুলি আগে করে দেখান।