Bartaman Logo
১০ জুন, ২০২৬

কুম্ভমেলার দিন বাড়ানোর আর্জি অখিলেশের

কুম্ভমেলার দিন বাড়ানোর আর্জি অখিলেশের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রীর শাহি স্নান দিয়ে শেষ হচ্ছে পূর্ণকুম্ভ। পুণ্য অর্জনের আশায় রোজ সঙ্গমে ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সরকারি হিসেব অনুযায়ী, ইতিমধ্যে স্নান সেরেছেন ৫০ কোটির বেশি মানুষ। এছাড়া বিপুল সংখ্যক মানুষ রাস্তায় আছেন। তাঁরাও মেলায় আসতে চাইছেন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের যোগী সরকারকে কুম্ভের সময়কাল বৃদ্ধির আর্জি জানালেন অখিলেশ যাদব। সপা প্রধানের দাবি, আগে কুম্ভমেলা ৭৫ দিন ধরে হতো। রাজ্যের কাছে অখিলেশের আবেদন, ‘এখনও বহু পুণ্যার্থী পূর্ণকুম্ভে আসতে চাইছেন। কিন্তু পারছেন না। এই অবস্থায় সরকারের উচিত কুম্ভের সময়কাল বৃদ্ধি করা।’
Advertisement
সোশ্যাল মিডিয়ায় পূর্ণকুম্ভ উপলক্ষ্যে ভিড়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যানজটের জেরে দীর্ঘক্ষণ গাড়িতেই কাটাতে হচ্ছে বহু পুণ্যার্থীকে। প্রয়াগরাজগামী স্টেশনগুলিতেও একই ছবি ধরা পড়েছে। ভিড়ের কারণে সম্প্রতি কিছুক্ষণের জন্য প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রশাসন। প্রসঙ্গত, ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে পূর্ণকুম্ভ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ