প্রয়াগরাজ, ২০ ফেব্রুয়ারি: ফের পূর্ণকুম্ভের নিরাপত্তা নিয়ে বিব্রত যোগী রাজ্যের পুলিস প্রশাসন। আবারও প্রকাশ্য এল ঢিলেঢালা নিরাপত্তা। এবার চরম লজ্জাজনক ঘটনা। কুম্ভমেলায় গঙ্গার তীরে মহিলাদের স্নান করার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে কিছু দুর্বৃত্ত। যা ছড়িয়ে পড়তেই নাক কাটা গিয়েছে যোগী রাজ্যের পুলিসের।
Advertisement
ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি কুম্ভা থানায় দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মেটা-র কাছ থেকে ওই দুটি অ্যাকাউন্টধারী সম্পর্কে বিশদ জানতে চাওয়া হয়েছে। পুলিসের দাবি, অভিযুক্তদের খুব শীঘ্রই শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
জানা গিয়েছে, আপত্তিকর পোস্ট এবং গুজব ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে ব্যবস্থা নিচ্ছে যোগী প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর সময়, কুম্ভ পুলিসের নজরে আসে দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের কিছু আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করা হচ্ছে। এমনকী একটি টেলিগ্রাম চ্যানেলে ১৯৯৯ টাকা সাবস্ক্রিপশনের বিনিময়ে সেই ছবি বিক্রিও করা হচ্ছিল বলে অভিযোগ। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিস। তবে এই ঘটনায় মুখ পুড়েছে যোগী প্রশাসনের।