Bartaman Logo
১০ জুন, ২০২৬

কুম্ভমেলায় ফের অগ্নিকাণ্ড, পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে আবার বড়সড় প্রশ্ন

কুম্ভমেলায় ফের অগ্নিকাণ্ড, পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে আবার বড়সড় প্রশ্ন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ, ১৭ ফেব্রুয়ারি: ফের প্রয়াগরাজে অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল মেলার ৮ নম্বর সেক্টরের বজরং দাস মার্গে। আজ, সোমবার বিকেলবেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। তবে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশেষ বাইক বাহিনী। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, মেলার ভিতরে থাকা একটি বেসরকারি সংস্থার তাঁবুতে এই আগুন লেগেছিল। যার জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁবুসহ একাধিক জিনিসপত্র। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য বিষয় হল, মাত্র দিন দুই আগেই কুম্ভমেলার ১৮ ও ১৯ নম্বর সেক্টরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুনে পুড়ে গিয়েছিল একাধিক তাঁবু। পুণ্যার্থীরা ব্যাপক আতঙ্কের শিকারও হয়েছিলেন। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু বারংবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ