Bartaman Logo
১০ জুন, ২০২৬

কুম্ভমেলায় ভস্মীভূত ১৫টি তাঁবু

কুম্ভমেলায় ভস্মীভূত ১৫টি তাঁবু
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ: পুণ্যার্থীদের মৃত্যুতে ভারী মহাকুম্ভের বাতাস। পদপিষ্টের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অঘটন। এবার অগ্নিকাণ্ড। পুড়ে ছাই অন্তত ১৫টি তাঁবু। ঝুসির ছোটনাগ ও নাগেশ্বর ঘাটের কাছে সেক্টর-২২-এ ঘটনাটি ঘটে। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। কেউ অবশ্য হতাহত হননি। এর আগে ১৯ জানুয়ারি কুম্ভমেলার সেক্টর ১৯-এ আগুন লেগেছিল। ভস্মীভূত হয়েছিল ১৫০টির বেশি তাঁবু। উত্তরপ্রদেশের দমকলদপ্তরের আধিকারিক প্রমোদ শর্মা বলেন, বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ ২২ নম্বর সেক্টরে আগুন লাগে। এই ঘটনায় অন্তত ১৫টি তাঁবু পুড়ে যায়। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ