Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত বাংলার ৪ পুণ্যার্থী, জখম আরও ৬

কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত বাংলার ৪ পুণ্যার্থী, জখম আরও ৬
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুম্ভমেলায় যাওয়ার পথে ফের দুর্ঘটনা। এবার মৃত্যু হল এ রাজ্যের চার পুণ্যার্থীর। জানা গিয়েছে, মৃতরা হুগলির কামারপুকুরের বাসিন্দা। তাঁরা একটি এসইউভি গাড়িতে চড়ে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু শুক্রবার গভীর রাতে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
Advertisement
পুলিস সূত্রে খবর, ধানবাদের জিটি রোডে রাজগঞ্জের ডালুডিহের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এসইউভি-তে চালক ছাড়া তিন জন মহিলা যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে চালক-সহ চারজনেরই মৃত্যু ঘটেছে।
জানা গিয়েছে, একটি লরির সঙ্গে এসইউভিটির সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে আরও একটি চার চাকা গাড়ি। সেটিও পিছন থেকে এসে এই এসইউভিটিকে ধাক্কা মারে। সেই গাড়িটিরও ৬ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিস সূত্রে খবর।
ঘটনায় হুগলির কামারপুকুরে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ