নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কুম্ভ থেকে ফেরার পথে শনিবার দুপুরে গলসির সাঁকোতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মিনিবাস। ১০জন যাত্রী জখম হয়েছেন। বাসটি সাঁকোর কাছে একটি ট্রাক্টরের পিছনে থাকা ধাক্কা মারে। জখমদের পুরষা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁদেরও অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পুলিস জানিয়েছে। বাসের যাত্রীরা উত্তর ২৪পরগনা জেলার বাসিন্দা। বাসটি সার্ভিস রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। পুলিস জানিয়েছে, চালক ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা হতে পারে।



