Bartaman Logo
১০ জুন, ২০২৬

কুম্ভে জোড়া অগ্নিকাণ্ড

কুম্ভে জোড়া অগ্নিকাণ্ড
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না কুম্ভমেলার। সোমবার দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল প্রয়াগরাজে পূর্ণকুম্ভ মেলায়। সরকারি সূত্রে খবর, সোমবার ৮ নম্বর সেক্টরে শ্রী কপি মানস মণ্ডলের দু’টি তাঁবুতে আগুন লাগে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। চিফ ফায়ার অফিসার প্রমোদ শর্মা জানান, দূর থেকে ৮ নম্বর সেক্টরে ধোঁয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। ফলে বড় দুর্ঘটনা ঘটেনি। দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কনজিউমার প্রোটেকশন কমিটির ক্যাম্পে। সেখানেও দমকলের তৎপরতায় কোনও প্রাণহানি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ