Bartaman Logo
১০ জুন, ২০২৬

ক্লাউড পার্টিকল দুর্নীতি: দিল্লি বিমানবন্দরে ধৃত দুই অভিযুক্ত

ক্লাউড পার্টিকল দুর্নীতি: দিল্লি বিমানবন্দরে ধৃত দুই অভিযুক্ত
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ৩ হাজার ৫৫৮ কোটি টাকার প্রতারণা মামলায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করল ইডি। ধৃতদের নাম সুখবিন্দর সিং খোরৌর ও ডিম্পল খারৌর। জানা গিয়েছে, দু’জনেই ‘ক্লাউড পার্টিকল’ দুর্নীতির সঙ্গে যুক্ত। দেশ ছেড়ে পালানোর সময় দিল্লি বিমানবন্দরে তাদের আটক করা হয়। ধৃতদের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে জলন্ধরের একটি আদালত। 
Advertisement
পুলিস সূত্রে খবর, প্রতারণামূলক ‘সেল অ্যান্ড লিজ ব্যাক’ মডেলে সুখবিন্দরের কোম্পানি ভুনাও গ্রুপ বহু লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।  জানা গিয়েছে, ক্লাউড পার্টিকল টেকনোলজি সংক্রান্ত ব্যবসায় লগ্নিতে অনেক বেশি টাকা ফেরতের টোপ দিয়ে এই প্রতারণা করা হয়েছে।  অভিযোগ, লগ্নিকারীদের টাকা চলে যেত সুখবিন্দরের ব্যক্তিগত তহবিল ও একাধিক ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে। ঘটনায় এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর পুলিস। তারপরেই তদন্তে নামে ইডি। তদন্তকারীদের বয়ান অনুযায়ী, সুখবিন্দরের পাশাপাশি এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ডিম্পল খারৌরও। প্রসঙ্গত, সম্প্রতি ভুনাও মার্কেটিং সার্ভিসেস লিমিটেডের একাধিক ঠিকানায় অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে বাজেয়াপ্ত করা হয়েছিল ১৭৮ কোটি ১২ লক্ষ টাকার সম্পদ।
Advertisement
সম্পর্কিত সংবাদ