Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলটিতে লাঠি হাতে সরকারি জমি দখল, অভিযুক্ত বিজেপি কাউন্সিলার, ছড়াল  তুমুল উত্তেজনা

কুলটিতে লাঠি হাতে সরকারি জমি দখল, অভিযুক্ত বিজেপি কাউন্সিলার, ছড়াল  তুমুল উত্তেজনা
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সরকারি জমির দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা কুলটিতে। এলাকাবাসীর  উপর হামলা করার বিজেপির কাউন্সিলার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজার সংলগ্ন ইটাভাটা এলাকায় কয়েকজন ওই সরকারি জমি দখল করতে যায়। তাদের সমর্থনে আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার লালন মেহেরা ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকাবাসীদের উপর লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। সিসিটিভিতে বিজেপি কাউন্সিলার লালন মেহেরাকে লাঠি হাতে দেখা গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, লালন মেহেরা ও তাঁর অনুগামী কয়েকজন মিলে তাঁদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। খবর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় থানায় বিক্ষোভ দেখায় ওই এলাকার মানুষরা। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলার লালন মেহেরা। কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, সরকারি জমি যদি কেউ দখল করতে যায়, সেটি সম্পূর্ণভাবে বেআইনি। অপরদিকে ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলারকে লাঠি উঁচিয়ে একটা ভিডিও ফুটেছে দেখলাম। আমি তাজ্জব হয়ে গেলাম। আমি বলব, এটা উত্তর প্রদেশ বিহার নয় এটা পশ্চিমবঙ্গ।
Advertisement
সম্পর্কিত সংবাদ