নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নলহাটির বিজেপির নেতার গুণধর ছেলের নতুন কুকীর্তি ফাঁস। রবিবার পুলিসের হাতে গ্রেপ্তার হওয়ার আগে সাগর যাদব বন্ধুদের নিয়ে কুলটির লছিপুরের নিষিদ্ধপল্লিতে রাতভর ফুর্তি করে। ছ’বন্ধু মিলে মায়ের নামে থাকা দামি গাড়ি নিয়েই সেখানে হাজির হয়েছিল সে। বন্ধুদের নিয়ে বিপুল টাকা খরচও করে। তারপরই তারা বিকেলে হাজির হয়েছিল অণ্ডাল থানার অধীনে থাকা কাজী নজরুল ইসলাম বিমানবন্দর যাওয়ার রাস্তায়। সেখান থেকেই গাড়িতে অস্ত্র সহ নানা সন্দেহভাজন সামগ্রী সহ ধরা পড়ে সাগর। সাগরের কাছ থেকে পাওয়া ২০ লক্ষ টাকা কোথা থেকে এল, সেই সূত্র এখনও খুজে পাননি তদন্তকারীরা। পুলিসের একটি সূত্রের অবশ্য দাবি, নিষিদ্ধপল্লি থেকে বের হওয়ার সময় তাঁদের কাছে তেমন কোনও অর্থ ছিল না। তারপর হয়তো কোথাও থেকে ২০ লক্ষ টাকা লুট করে অভিযুক্তরা।
Advertisement
এসিপি পিন্টু সাহা বলেন, অভিযুক্ত সাগর যাদব শনিবার রাতে কুলটি থানার একটি নিষিদ্ধপল্লিতে বন্ধুদের নিয়ে রাত কাটিয়েছিল। সেখান থেকে বের হওয়ার সময় তাঁদের কাছে বেশি টাকা ছিল না। সেই তথ্য আমরা পেয়েছি। তারপরই কোনওভাবে ২০ লক্ষ টাকা তার কাছে আসে। সেই টাকা পাওয়ার সূত্রই আমরা খুঁজছি।
নলহাটির পাথর ব্যবসায়ী তথা বিজেপি নেতা তাপস যাদবের ছেলের একের পর এক কীর্তি সামনে আসছে। তাতে বিড়ম্ভবনা বাড়ছে গেরুয়া শিবিরের। তাপসবাবু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নলহাটি আসনে বিজেপির প্রার্থী ছিলেন। নলহাটিতে দল পরিচালনায় তাঁর প্রভাব প্রতিপত্তিও রয়েছে। স্বভাবতই ছেলের কুকীর্তি প্রকাশ পেতেই বীরভূম জেলা রাজনীতিতে বিজেপি খানিক বেকায়দায় পড়েছে। এবার পুলিস জানতে পেরেছে শুধু মাদকের নেশা নয়, নিষিদ্ধপল্লিতে যাওয়ারও অভ্যাস রয়েছে তাপসবাবুর ছেলের। গ্রেপ্তার হওয়ার আগের দিন রাতেই সে বন্ধুদের নিয়ে নিষিদ্ধপল্লিতে ছিল। কুলটি থানার পুলিস অণ্ডাল থানাকে বিষয়টি নিশ্চিত করেছে। তাদের উপস্থিতির প্রমাণও পুলিসের কাছে এসেছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় তিনদিনের পুলিস হেফাজত শেষে চার অভিযুক্তকে দুর্গাপুর এদিন আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।