Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলটি ও জামুড়িয়ায় ভক্তের ঢল রাসে

কুলটি ও জামুড়িয়ায় ভক্তের ঢল রাসে
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ঐতিহ্যবাহী হীরাপুর ঠাকুরবাড়ির রাস উৎসব উপলক্ষে ভক্তদের ঢল নামল রাস মন্দিরে। প্রাচীন প্রথা মেনে এবছরও রাস পূর্ণিমার একদিন পরে প্রতিপদের দিন অর্থাৎ শনিবার রাস উৎসব হল হীরাপুরে। উদ্যোক্তাদের দাবি, দুপুরে পাঁচ হাজার মানুষ বসে প্রসাদ গ্রহণ করেছেন। হাজার হাজার মানুষের কোলাহলে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। এদিন থেকে রাস উৎসবের সূচনা হল চলবে তিনদিন। তারপরই রাস মঞ্চে পাঁচদিনের যাত্রা উৎসব হবে। যা নিয়ে হীরাপুর ও বার্নপুরজুড়ে প্রবল উৎসাহ। রাস উৎসব ঘটা করে হয় জামুড়িয়ার সাতগ্রামেও। সেখানেও ৩০০ বছরের পুরনো এই উৎসব। কুলটির বরাকরের গৌরাঙ্গ মন্দিরে রাস্তা উৎসব হয়। হীরাপুর থানার বিদ্যানন্দপুরও রাস উৎসব উপলক্ষে সেজে ওঠে। বার্নপুর শিল্পাঞ্চলের আঁতুড়ঘর হীরাপুর। হীরাপুরবাসী গর্ব করে একথা বলেন। আর হীরাপুর এলাকায় মানিকচাঁদ ঠাকুরের প্রভাব ছিল। ভক্তদের দাবি, কাশীপুরের রাজা গুরুসিংহদেও মাহাত শিষ্যত্ব গ্রহণ করেন মানিকচাঁদ ঠাকুরের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ