Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলসেন্টার দুর্নীতি: জামিন মূল অভিযুক্তর

কলসেন্টার দুর্নীতি: জামিন মূল অভিযুক্তর
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলসেন্টার দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় মূল অভিযুক্ত কুণাল গুপ্তার জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতির নির্দেশ, তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং থাকতে হবে নিম্ন আদালতের এলাকায়। নিম্ন আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না। নিম্ন আদালতে শুনানির দিন হাজির থাকতে হবে। অনুমতি ছাড়া তিনি ফোন নম্বর বদল করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আদালত। তিনি যদি কোনও নথি বিকৃত বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে আদালত। কল সেন্টার দুর্নীতিতে প্রায় ১২৫ কোটি টাকার নয়ছয়ের অভিযোগ ওঠে। প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয় কুণালকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ