Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্লাস নিতে চান হবিবপুরের বিডিও

ক্লাস নিতে চান হবিবপুরের বিডিও
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: আচমকা পরিদর্শনে গিয়ে মিড ডে মিল, বিদ্যালয়ের পরিকাঠামো সহ বিভিন্ন শ্রেণিকক্ষ দেখে সন্তোষ প্রকাশ করলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল। মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে ক্লাস নিতে চান বলেও তিনি এদিন জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। 
Advertisement
বুলবুলচণ্ডী এলাকা দিয়ে যাওয়ার সময় গিরিজাসুন্দরী উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরের সামনে উপস্থিত হন বিডিও। খতিয়ে দেখেন চাল, ডাল, সব্জি রাখার জায়গা। গ্রন্থাগার সহ বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খান তিনি। বিডিও বলেন, মাঝেমধ্যেই ব্লকের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করতে যাই। যথেষ্ট ভালো কাজ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পান্ডে বলেন, বিদ্যালয়ের পরিকাঠামো দেখে খুশি হয়ে বিডিও ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্পর্কিত সংবাদ