Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোলিয়ারি অফিসের সামনে মারপিট

কোলিয়ারি অফিসের সামনে মারপিট
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুলটি থানার চিনাকুড়িতে মারপিটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিনাকুড়ি-১ ও ২নম্বর কোলিয়ারিতে নিয়োগ ঘিরে অশান্তি চলছে। স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে সমস্ত গ্রাম কমিটি নামে সংগঠন গড়ে একাধিকবার আন্দোলন করেছেন। তাঁদের আন্দোলনের চাপেই স্থানীয়দের নিয়োগে সম্মতি জানায় কোলিয়ারির বেসরকারি মালিকপক্ষ। শুক্রবার বাসিন্দারা স্থানীয়দের নামের তালিকা কোলিয়ারি অফিসে জমা দিতে যাচ্ছিলেন। তখনই অফিসের সামনে কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ