Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কল্পতরু উৎসবে দেহোলিয়ায় দক্ষিণা কালীমন্দিরে ভক্তভিড়

কল্পতরু উৎসবে দেহোলিয়ায় দক্ষিণা কালীমন্দিরে ভক্তভিড়
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ইংরেজি বছরের প্রথম দিনেই জমজমাট কান্দি শহরের দোহালিয়া এলাকা। সেখানে একদিকে দক্ষিণাকালী মন্দিরে পুজো দেওয়ার ভিড়। পাশে মাঠজুড়ে চলছে পিকনিক। আর মন্দিরের পাশেই রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে মেতে উঠেছেন দর্শনার্থীরা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর থেকেই ওই এলাকায় ভিড় শুরু হয়ে যায়। সাত সকালেই পিকনিকের জায়গা খোঁজার জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এরপর সকাল আটটা বাজতেই চারিদিকে পিকনিকের দলগুলির আনাগোনা শুরু হয়ে যায়। সকালে মন্দিরের দরজা খুলতেই পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়ে। আবার ভোর থেকেই রামকৃষ্ণ আশ্রমে  কল্পতরু উৎসবের উন্মাদনায় মেতে উঠেন দর্শনার্থীরা। ওই আশ্রমের মহারাজ স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মানন্দ মহারাজ বলেন, কল্পতরু দিবস উপলক্ষ্যে আশ্রমে সকাল থেকেই ভিড় হতে শুরু করে। ভোর পাঁচটায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে। এরপর বিশেষ পুজো হয়। পরে সকাল ১১টা থেকে যজ্ঞ শুরু হয়। শেষ হয় বেলা ১টা নাগাদ। পরে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছিল। এই বিশেষ দিনে বহুদূর থেকে দর্শনার্থীরা আশ্রমে এসেছিলেন।
এদিকে সকাল থেকেই দোহালিয়া দক্ষিণাকালী মন্দিরেও পুজো দেওয়ার লাইন পড়ে যায়। মন্দিরের পুরোহিত ত্যাগী মহাজার বলেন, একে গোটা পৌষ মাস মন্দিরে ব্যাপক ভিড় হয়ে থাকে। এরপর ইংরেজি নববর্ষের কারণেও ব্যবসায়ীরা পুজো দিতে আসেন। বলা যায় দিনভর মায়ের মন্দিরে ভক্তের সমাগম লেগেছিল।
সম্পর্কিত সংবাদ