সংবাদদাতা, মানকর: বুধবার কাঁকসার দোমড়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও বুদবুদের রামকৃষ্ণ সারদা পাঠচক্রে কল্পতরু উৎসব উপলক্ষ্যে বিশেষ পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দ মহারাজ বলেন, ১৮৮৬ সালের ১ জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। ভোরে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়েছে। সকাল থেকে বিশেষ পুজো হয়েছে। এছাড়া গীতি আলেখ্য সহ নানা অনুষ্ঠানও পালিত হচ্ছে। বুদবুদের রামকৃষ্ণ সারদা পাঠচক্রেও এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। সন্ধ্যা আরতির পর বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।



