সংবাদদাতা, করণদিঘি: করণদিঘি থানার জুঝারপুর, মাছোল, করণদিঘি কালীপুজোর মেলায় জমজমাট জুয়ার আসর সহ চোলাইয়ের বিক্রি। প্রত্যেক মেলায় পুলিস মোতায়েন রয়েছে। তারপরেও দিব্যি চলছে জুয়া খেলা ও মদের আসর। জুয়ার আসর বন্ধ করতে পুলিসের কোনও অভিযান নেই বলে অভিযোগ। করণদিঘিতে কালীপুজার মেলা ঘুরতে আসা বিহারের এক বাসিন্দা বলেন, করণদিঘি থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই রাহুল মঞ্চের সামনে কালীপুজোর মেলা পাশেই বিডিও অফিস। আর সেই মেলায় চলছে জুয়া খেলা। চরকির মাধ্যমে চলছে জুয়া খেলা। আলতাপুর-২ গ্ৰাম পঞ্চায়েতের মাছোল গ্ৰামে তিনদিন ধরে চলছে মেলা। প্রথমদিন থেকেই চলছে ফোরগুটি জুয়া খেলার আসর। পুলিস নীরব দর্শকের ভূমিকায়। যদিও পুলিস জানিয়েছে, কোথাও জুয়ার আসর বরদাস্ত করা হবে না। লাগাতার অভিযান চলছে।



