Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

কালীপুজোয় কলকাতার ফুলবাজারে বিক্রি ২৪ লক্ষ টাকার জবা

কালীপুজো উপলক্ষ্যে গত দু’দিনে কলকাতা ফুলবাজারে বিক্রি প্রায় ২৪ লক্ষ টাকার জবাফুল। পদ্ম বিক্রি হয়েছে প্রায় ১১ লক্ষ টাকার। এই বিক্রি এক কথায় রেকর্ড বলে বক্তব্য ফুল ব্যবসায়ীদের।

কালীপুজোয় কলকাতার ফুলবাজারে বিক্রি ২৪ লক্ষ টাকার জবা
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো উপলক্ষ্যে গত দু’দিনে কলকাতা ফুলবাজারে বিক্রি প্রায় ২৪ লক্ষ টাকার জবাফুল। পদ্ম বিক্রি হয়েছে প্রায় ১১ লক্ষ টাকার। এই বিক্রি এক কথায় রেকর্ড বলে বক্তব্য ফুল ব্যবসায়ীদের।
Advertisement
সারা রাজ্য ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক শনিবার বিক্রির তথ্য জানিয়ে বলেন, ‘বন্যা সহ নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জবার বাজার এবার ভালো। ফলে খুশি ফুলচাষি ও ব্যবসায়ীরা।’ ফুলবাজার সূত্রে খবর, গত বছর কালীপুজোয় জবা বিক্রি হয়েছিল প্রায় ১৮ লক্ষ টাকার। পদ্মফুল বিক্রির পরিমাণ ছিল ন’লক্ষ টাকার মতো। এবার বিক্রির পরিমাণ বেড়েছে। ব্যবসায়ীদের বক্তব্য, কালীপুজোর কয়েকদিন আগে ঘুর্ণিঝড় পরিস্থিতি বিগড়ে দিয়েছিল। আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম কালীপুজোর বাজার এবার একেবারে মাটি হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি অনুকূল হয়ে ওঠে বলে বাজারও চাঙ্গা হয়ে ওঠে। তাঁরা জানান, জবাফুলের পাশাপাশি ভালো বিক্রি হয়েছে অপরাজিতা, বড় এবং ছোট গাঁদার মালা, রজনীগন্ধার বড় মালা। ১০৮ কুড়ির জবার মালা বেশি বিক্রি হয়েছে। বারোয়ারি কালীপুজো কমিটি কিনেছেন হাজার কুড়ির জবার মালাও।            
Advertisement
সম্পর্কিত সংবাদ