সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার ইদিলপুরে দিদিমার কাছে কালীপুজোয় জামা-প্যান্ট কেনার টাকা না পেয়ে অভিমানে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম দেব সমাদ্দার(২১)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি, ঘটনার দিন দিদিমার কাছে কালীপুজোয় জামা-প্যান্ট কেনার জন্য ২০০০টাকা চান দেব। কিন্তু, দিদিমা তাঁকে সেই টাকা দিতে পারেননি। তার কিছুক্ষণ পরই অভিমানে তিনি কীটনাশক খেয়ে নেন।
Advertisement
স্ত্রীর প্রথম বিয়ের কথা জানতে পেরে আউশগ্রামে আত্মঘাতী যুবক: আউশগ্রাম থানার বিলসন্দা গ্রামে স্ত্রীর প্রথম বিয়ে জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম শুভ মণ্ডল(২২)। দিনকয়েক আগে ঘরে বাঁশের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। গামছা কেটে নামিয়ে তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার ভোরে তিনি মারা যান। মৃতের দাদা সঞ্জু মণ্ডল বলেন, ভাই গুজরাতে একটি হোটেলে কাজ করত। মাস ছয়েক আগে সে বাড়ি ফেরে। ফেসবুকে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে মেয়েটিকে বিয়ে করে ঘরে নিয়ে আসে ভাই। ঘটনার কিছুদিন আগে ভাই জানতে পারে, তার স্ত্রীর আগে একটি বিয়ে হয়েছে। একটি সন্তানও আছে। এনিয়ে ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হয়। ঘটনার দিনও অশান্তি হয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়ে ভাই আত্মঘাতী হয়েছে।
আউশগ্রামে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: আউশগ্রাম থানার বিল্বগ্রামে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সনৎ বাগদি(৫৪)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। শুক্রবার দুপুরে ঘরে বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।
মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু: মেমারি থানার ধামাসে মোটরভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক যাত্রী। তাঁকে মেমারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। মৃতের নাম নিলয় রায়(২২)। মেমারি থানার চক-আঝাপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোটরভ্যানে এক যাত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে ধামাসের কাছে মোটরভ্যানটি উল্টে যায়। তাতে দু’জনেই গুরুতর জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।