Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোয় বৃষ্টি, জলমগ্ন ধানখেত

কালীপুজোয় বৃষ্টি, জলমগ্ন ধানখেত
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: ধান কাটার সময় হয়েছে। কৃষকরা অনেক জমিতে ধান কাটতে শুরুও করেছেন। কিন্তু কালীপুজোয় বৃষ্টিতে জলমগ্ন ধানখেত। আর তাতেই কৃষকরা চিন্তিত। বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ধূপগুড়ির গাদং-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি, পশ্চিম শালবাড়ি সহ গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের গধেয়ারকুঠি গ্রামের জলঢাকা নদী সংলগ্ন এলাকার বহু ধানি জমি। অনেকেই ধান কেটে জমিতে মুজুত করে রেখেছিল। পুজো পেরোলে ঘরে তুলবে বলে ভেবেছিলেন অনেকে। কিন্তু বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে জমিতে মজুত ধান জল ডুবে যায়। পাক ধরলেও জমি জলমগ্ন হওয়ায় ধান কাটা পিছিয়ে পড়েছে বলে দাবি কৃষকদের। যদিও কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বৃষ্টিতে ধানের সেরকম ক্ষতি হবে না। তবে এই বৃষ্টি লাগাতার চললে ক্ষতির আশঙ্কা রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ