Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনা-শান্তিপুর ফেরিঘাটে ফের চালু হল যানবাহন পারাপার

কালনা-শান্তিপুর ফেরিঘাটে ফের চালু হল যানবাহন পারাপার
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনায় ভাগীরথী নদীর কালনা-শান্তিপুর ফেরিঘাটে দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর আবার ভেসেলে ভারী যানবাহন পারাপার শুরু হল। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে ভেসেল থেকে একটি ট্রাক নদীতে পড়ে যায়। সেই সঙ্গে এক ব্যক্তিরও মত্যু হয়। তারপর বন্ধ হয়ে যায়  ফেরি সার্ভিস। শুক্রবার রাত থেকে বিশেষ নজরদারির মধ্যে পরিষেবা আবার পুরোদমে চালু হয়। কালনা পুরসভার অধীন কালনা-শান্তিপুর ফেরিঘাটে লঞ্চে যাত্রী ও ভেসেলে ভারী যানবাহন পারাপার কর হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা নাগাদ শান্তিপুরের দিকে একটি ইটবোঝাই ট্রাক ভেসেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়।  উত্তেজনা থাকায় শুক্রবার সকালে ফের লঞ্চ পরিষেবা চালু হয়। কিন্তু ভেসেলে ভারী যানবাহন পারাপার বন্ধ রাখা হয়। দিনভর আলাপ আলোচনার পর শুক্রবার রাতে আবার ভারী যানবাহন পারাপার চালু হয়। কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, ভেসেলে ভারী যানবাহন ছাড়া যাত্রী বাইক ও সাইকেল পারাপার নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও অনেকে জোর করে ভেসেলে উঠে পড়ে। এবার তা কঠোরভাবে দেখার জন্য ফেরিঘাটের ইজারাদারকে বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ