Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনার ধাত্রীগ্রামে মন্দির উদ্বোধন ঘিরে অনুষ্ঠান

কালনার ধাত্রীগ্রামে মন্দির উদ্বোধন ঘিরে অনুষ্ঠান
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনার ধাত্রীগ্রামের বড় স্বরাজপুরে মঙ্গলবার রাধাগোবিন্দ, শীতলা ও কালী মন্দিরের উদ্বোধন হল। এই উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে ছ’দিনব্যাপী অষ্টপ্রহর হরিনাম কীর্তন, লীলাকীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ সহ নানা ভক্তিমুলক অনুষ্ঠান ও ভোগ বিতরণ হবে।
Advertisement
স্থানীয়দের অনুরোধে ২০১৩ সালে এলাকার বিধায়ক স্বপন দেবনাথ বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ টাকা দিয়ে মন্দির নির্মাণে সাহায্য করেন। ধাপে ধাপে ৬০ফুট উচ্চতার বিশাল তিনটি মন্দির তৈরি হয়েছে। এজন্য প্রায় ৪০লক্ষ টাকা খরচ হয়েছে।
মঙ্গলবার মন্দিরের দ্বারোঘাটন করেন প্রবীণ আঙ্গুরবালা বসাক ও গৌরীরানি বসাক। এদিন সকালে প্রায় ৫০০মহিলা নদী থেকে কলস ভরে গঙ্গাজল এনে মন্দির প্রাঙ্গণ ধুয়ে দেন।
মন্দির কমিটির সদস্য সঞ্জয় বসাক বলেন, ২০১৩ সালে বিধায়কের আর্থিক সাহায্যে মন্দির তৈরির কাজ শুরু হয়। তখন তিনি মন্ত্রী ছিলেন না। তারপর বহু মানুষ এগিয়ে আসেন। এজন্য আমরা স্বপনবাবুর কাছে কৃতজ্ঞ।
সম্পর্কিত সংবাদ