সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার কালনা মহকুমাজুড়ে পালিত হল শিশু দিবস। এদিন নাদনঘাট থানার দামোদরপাড়া অনাথ আশ্রম, যুব সংঘের শিশুউদ্যান, বিদ্যানগর শিশুউদ্যান ও ব্লক চত্বরের শিশুউদ্যানে এই দিনটি পালন করা হয়। এদিন নানা অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও ব্লকের মিনাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে পালিত হয় শিশু দিবস। নাচ, গান, আবৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিনটি পালিত হয়। মন্তেশ্বর সিংহালী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবসের নানা অনুষ্ঠানে মেতে ওঠে পড়ুয়ারা। মহকুমার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও পালিত হয় শিশু দিবস। স্বপনবাবু এদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে কচিকাচাদের হাতে চকোলেট, মিষ্টি তুলে দেন।



