সংবাদদাতা, কালনা: নিষেধাজ্ঞা থাকলেও নাড়া পোড়ানো আটকানো যাচ্ছে না কালনা মহকুমাজুড়ে। কালনা-২ ব্লক কৃষিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে চাষিদের নিয়ে সচেতনতার প্রচার করা হয়েছে। ব্লক কৃষি আধিকারিক সুব্রত ঘোষ নিজে গ্রামে গ্রামে চাষিদের নাড়া পোড়ানোয় ক্ষতির দিক তুলে ধরে সচেতন করছেন। তবুও নাড়া পোড়ানো চলছে।



