Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনাঘাটে ভেসেল থেকে গঙ্গায় পড়ল ওভারলোডেড লরি

কালনাঘাটে ভেসেল থেকে গঙ্গায় পড়ল ওভারলোডেড লরি
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের মর্মান্তিক দুর্ঘটনা কালনাঘাটে। গঙ্গা পারাপারের সময় ভেসেল থেকে জলে পড়ে গেল ওভারলোডেড লরি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, এক ব্যক্তি নিখোঁজ। পেশায় তিনি ছানা ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীয়ার শান্তিপুরের কালনাঘাট নৃসিংহপুর ফেরিঘাটের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালনা নিয়ে যাওয়ার জন্য একটি ১২ চাকার ইটবোঝাই লরি ভেসেলে তোলা হয়েছিল। ঘাট ছেড়ে কিছুদূর এগতেই ঘটে দুর্ঘটনা। সরাসরি গাড়ি পড়ে যায় গঙ্গায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুরু হয়েছে তল্লাশি অভিযান। খবর দেওয়া হয়েছে জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস।
সম্পর্কিত সংবাদ