সংবাদদাতা, কালনা: কালনা-বৈচি রোডের ধারে বেআইনিভাবে বেশকিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে বিজেপির তরফে কালনা-২ এর বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি পার্থপ্রতিম তা বলেন, কোনও টেন্ডার ছাড়া শুধুমাত্র আবেদনের ভিত্তিতে পঞ্চায়েত যথেচ্ছভাবে গাছ কাটার অনুমতি দিতে পারে না। এর সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত। এর পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তি চাই। বিডিও অনিরুদ্ধ মণ্ডল জানান, বনদপ্তর কাটা গাছ বাজেয়াপ্ত করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কালনা-২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, তেহট্ট কলেজের ছাত্রছাত্রীদের বসার বেঞ্চের অভাব থাকায় কলেজ কর্তৃপক্ষ পঞ্চায়েতের কাছে আবেদন জানায়।



