সংবাদদাতা, কালনা: কালনা নেতাজি স্কাউট ও গাইড গ্রুপ এর উদ্যোগে রবিবার চতুর্থতম সারা বাংলা আমন্ত্রণমুলক যোগাসন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও মহিলাদের ১৬টি বিভাগে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেয়। সংস্থার সম্পাদক গৌতম ঘোষ বলেন, বর্তমান সময়ে খেলাধুলো থেকে ছাত্র-যুবরা মুখ ফিরিয়ে নিচ্ছে। শরীর নিরোগ ও সুস্থ রাখতে যোগাসনের গুরুত্ব বাড়ছে। তাই যোগাসনকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন।



