সংবাদদাতা, কালনা: রবিবার বিকেলে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুমিত ঘোষ(২৭)। বাড়ি কালনা থানার আটঘড়িয়া গ্রামে। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে তাঁর মৃতদেহ ময়নাতদন্ত হয়। মৃতের মামা সঞ্জিত ঘোষ বলেন, সুমিত পড়াশোনা করে চাকরির পরীক্ষা দিচ্ছিল। কোনও কাজকর্ম সেরকম না থাকায় মানসিক অবসাদে ভুগছিল। বৃহস্পতিবার দুপুরে সে খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। বিকেলের দিকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়।



