Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু  

কালনায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
 
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: বিয়ে থেকে রেললাইন ধরে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম লালচাঁদ সোরেন(৩১)। বাড়ি কালনা থানার ধাত্রীগ্রামের বাধাগাছি। শনিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 
Advertisement
পরিবার ও কালনা জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লালচাঁদ সোরেন বাড়ির কিছুটা দূরে রেললাইনের ওপারে পরিচিতের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার ভোর ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কার তাঁর মৃত্যু হয়। এদিন ভোরে ঘন কুয়াশার জন্যই তিনি কোন লাইনে ট্রেন আসছে বুঝতে পারেননি বলে অনুমান। কালনা জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।   
Advertisement
সম্পর্কিত সংবাদ