Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় সব্জির গাড়ি থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার

কালনায় সব্জির গাড়ি থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা থানার পুলিসের তৎপরতায় মঙ্গলবার বৃদ্ধপাড়া এলাকা থেকে সব্জির গাড়ি থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় একজনকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম উজ্বল পাড়ুই। বাড়ি হুগলি জেলার বলাগড় থানা এলাকায়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কালনা থানার পুলিস খবর পায়, একটি সব্জি গাড়িতে গাঁজা পাচার হচ্ছে। এরপরই পুলিস চারিদিকে নাকা তল্লাশি শুরু করে। দুপুরে পুলিসের কাছে খবর যায়, বৃদ্ধপাড়া এলাকায় একটি সব্জি বোঝাই ট্রাক অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরই  পুলিস ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সব্জির বস্তার নীচ থেকে বস্তা বোঝাই ৬৭ কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় যুক্ত থাকায় বলাগড়ের বাসিন্দা উজ্বল পাড়ুইকে গ্রেপ্তার করে। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বলেন, একটি সব্জির ট্রাক থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।      
সম্পর্কিত সংবাদ