সংবাদদাতা, কালনা: বাড়ি রং করার সময় বাঁশের ভারা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম চিরঞ্জিত সাধুখা (৩৭)। বাড়ি কালনা শহরের উচু জাপট এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার কালনার দিঘিরপাড় এলাকায় একটি দোতলা বাড়িতে রং করছিলেন চিরঞ্জিতবাবু। দুপুর ২টো নাগাদ হঠাৎ বাঁশের ভারা থেকে নীচে পড়ে যান। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।



