Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের মিছিল

কালনায় রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের মিছিল
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: রাজ্যের মানুষ নানা উন্নয়নমূলক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। উন্নয়নের সমর্থনে ও কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রবিবার কালনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের তরফে মিছিলের আয়োজন করা হয়। এদিন কালনা-১ ব্লকের কিষাণমাণ্ডি থেকে এসটিকেকে রোড ধরে কালনা বাসস্ট্যান্ড পর্যন্ত বাজনা-ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মিছিল হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাঁই, মহকুমা সম্পাদক জাকির হোসেন, সভাপতি সুদর্শন সিং প্রমুখ। এদিন মিছিল শুরুর আগে স্বপনবাবু বলেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। আমাদের মুখ্যমন্ত্রী কতটা মানবিক, তা সরকারি কর্মচারিরা জানেন। তিনি আরও বলেন, ভোটার লিস্টে কারচুপি ও অশান্ত পরিবেশ তৈরি করে একটি বিরোধী রাজনৈতিক দল স্বপ্ন দেখছে। কিন্তু বাংলা কঠিন ঠাঁই। কোনওভাবেই বাংলার মানুষ তা হতে দেবে না। গ্রাম থেকে শহরে সর্বত্রই নানা উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পৌছে গিয়েছে। মানুষ আমাদের সঙ্গে আছেন। আমাদের এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামতে হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ