Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় পাট্টার জমি বিক্রির অভিযোগ, রির্পোট তলব মহকুমা শাসকের

কালনায় পাট্টার জমি বিক্রির অভিযোগ, রির্পোট তলব মহকুমা শাসকের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: কালনা থানার কল্যাণপুর মৌজায় পাট্টা পাওয়া জমি বিক্রির অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিএলএলআরওকে সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন কালনার মহকুমা শাসক। স্থানীয়, ব্লক ও মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালনার কল্যাণপুর মৌজায় দীর্ঘদিন ধরেই বেশ কয়েক একর জমি কিছু ব্যক্তির নামে পাট্টা হিসেবে রেকর্ড রয়েছে। সম্প্রতি সেই পাট্টা পাওয়া জমি ক্রয়-বিক্রির অভিযোগ উঠেছে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে। জমি দখল করে গাছ কেটে, ইট ফেলে রাস্তা বানিয়ে প্লট করে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় এলাকার শতাধিক বাসিন্দা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন। তাঁদের দাবি, পাট্টা পাওয়া জমি বিক্রি করা যায় না। জমি পুনরুদ্ধার করে দরিদ্র মানুষের মধ্যে বিলি করা হোক। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বিএলএলআরও দপ্তর থেকে তদন্ত শুরু হয়।
Advertisement
কালনার বিএলএলআরও দেবব্রত দাস বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা কালনা থানায় এফআইআর করেছি। পাট্টা পাওয়া জমি কোনওভাবেই বিক্রি করা যায় না। মহকুমা শাসক বলেন, পাট্টা পাওয়া জমি বিক্রি সংক্রান্ত অভিযোগ নিয়ে বিএলএলআরও দপ্তরকে সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ