সংবাদদাতা, কালনা: স্নানের গরম জল করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। মৃতার নাম মুন্নি দুর্লভ(২৮)। বাড়ি কালনা থানার রসুলপুরে। রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে সকালে স্নানের জন্য কাঠ জ্বেলে জল গরম করছিলেন মুন্নিদেবী। সেই সময় তাঁর কাপড়ে আগুন ধরে যায়। তিনি অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।



