Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনা ও নাদনঘাটে পুলিসকর্মীকে হেনস্তার অভিযোগে ধৃত ৩

কালনা ও নাদনঘাটে পুলিসকর্মীকে হেনস্তার অভিযোগে ধৃত ৩
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: কর্তব্যরত পুলিসকর্মীদের কাজে বাধা দেওয়া ও হেনস্তা করার পৃথক দু’টি ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে কালনা ও নাদনঘাট থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার বর্ষবরণের দিনে বিকেলে নাদনঘাট থানার পুলিস নান্দাই ব্রিজের কাছে এসটিকেকে রোডে যান নিয়ন্ত্রণ করছিলেন। সেই সময় একটি টোটোতে দুই মদ্যপ এসে পুলিসের কাজে বাধা দেয়। এক পুলিসকর্মীকে হেনস্তা করে। ঘটনায় জখম হন ওই পুলিসকর্মী। অন্যান্য পুলিসকর্মীরা দু’জনকে ধরে ফেলে। জখম পুলিসকর্মীকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে এই ঘটনায় যুক্ত দুই যুবক পলাশ ঘোষ ও আনন্দ ঘোষকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিস।
Advertisement
কালনা শহর সংলগ্ন মিশন এলাকায় একটি বিবাদ মেটাতে গেলে পুলিসের উপর চড়াও হয় এক যুবক। ঘটনায় কালনা থানার পুলিস বিশ্বজিৎ মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে।      
সম্পর্কিত সংবাদ