Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় মারুতির ধাক্কায় বাইক চালকের মৃত্যু

কালনায় মারুতির ধাক্কায় বাইক চালকের মৃত্যু
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: মঙ্গলবার কালনা-বর্ধমান রোডের সোনাডাঙা এলাকায় মারুতি গাড়ির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়। মৃতের নাম আজফর আলি শেখ (৩৮)। বাড়ি কালনার চৌঘড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজফর টোটো চালক ছিলেন। টোটোর ব্যাটারি খারাপ হয়ে যাওয়ায় তা সারাতে মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ বাইকে মেমারি থানার সাতগাছিয়া যাচ্ছিলেন। সেই সময় তাঁর বাইকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালনা মধুপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালনা সুপার স্পেশালিটি এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমানে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ